.
Directorate of Primary Education
Directorate of Primary Education (Bengali: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) is an autonomous government department responsible for the administration of primary schools in Bangladesh. It is also responsible for the training of primary school teachers in various training institutions operated by the directorate. It is located in Dhaka, Bangladesh.[1] Director General Abu Hena Mostofa Kamal is the head of the Directorate of Primary Education..
The government of Bangladesh under Sheikh Mujibur Rahman nationalized 37 thousand primary schools in Bangladesh in 1973 through the Primary Education (taking over) act, 1974.The Directorate of Primary Education was established in 1981 to manage the nationalized primary schools.In 2013, Prime Minister Sheikh Hasina nationalized 26 thousand more primary schools.[3] Bangladesh has 126,615 primary schools, 540 thousand teachers and 18.6 million students
Search This Blog
Showing posts with label Primary Exam. Show all posts
Showing posts with label Primary Exam. Show all posts
Tuesday, April 23, 2019
Wednesday, April 10, 2019
প্রাথমিক শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ-প্রাথমিকের শিক্ষক নিয়োগবিধিতে পাঁচ পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন যোগ্যতা স্নাতক শ্রেণি পাশ
প্রাথমিক শিক্ষক নিয়োগের গেজেট প্রকাশ-প্রাথমিকের শিক্ষক নিয়োগবিধিতে পাঁচ পরিবর্তন
মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন যোগ্যতা স্নাতক শ্রেণি পাশ
বিঃ দ্রঃ ২০১৮ সালের নিয়োগ পরিক্ষার তারিখ এখনো ধার্য করা হয়নি। তবে খুব দ্রুত পরিক্ষা নেওয়া হবে। অফিসিয়াল নোটিশ পেলে তা জানানো হবে।
বিধিমালায় সহকারী শিক্ষক পদে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা অনার্স অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা ২১ থেকে ৩০ বছর।
তবে নারী প্রার্থীদের জন্য ৬০ শতাংশ কোটা বহাল থাকবে।
২০ শতাংশ পোষ্য কোটা ও
বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এ ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
যদি ২০ শতাংশ কোটা পূরণ না হয়, তবে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
ক্লাস্টার বা উপজেলাভিত্তিক আর্ট ও সংগীত শিক্ষক নিয়োগে পদ সৃষ্টি করা হয়েছে
শিক্ষক নিয়োগ আগের মতোই উপজেলা বা থানাভিত্তিক হবে।
তবে কেন্দ্রীয়ভাবে গঠিত সহকারী শিক্ষক নির্বাচন কমিটির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তিকে সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেয়া যাবে না।
তপশিল
[বিধি ২(গ)]
১। প্রধান শিক্ষক
সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা: ২১-৩০ বৎসর
নিয়োগ পদ্ধতি
(ক) ৬৫% পদ পদোন্নতির মাধ্যমে: এবং
(খ) ৩৫% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে : তবে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে
যোগ্যতা:
পদোন্নতির ক্ষেত্রে : সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণসহ অন্যূন ০৭ (সাত) বৎসরের চাকুরী।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
২। সহকারী শিক্ষক
সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা: ২১-৩০ বৎসর
নিয়োগ পদ্ধতি: সরাসরি নিয়োগের মাধ্যমে
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
Monday, October 15, 2018
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: একসঙ্গে নয়, জেলায় জেলায় পরীক্ষা
মুসতাক আহমদ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা এবার একসঙ্গে নেয়া হচ্ছে না। রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন ও পরীক্ষার হল সংকটের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকার ফেব্রুয়ারির মধ্যে এই নিয়োগ পরীক্ষা শেষ করতে চায়। এ লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা নেয়া শুরু হবে। জানুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে চলতি দায়িত্বপ্রাপ্তদের পূর্ণকালীন হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রস্তাবিত নিয়োগ ও পদোন্নতি নীতিমালা চূড়ান্ত হলেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি যুগান্তরকে বলেন, মামলার কারণে দীর্ঘদিন রাজস্ব খাতের শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া যায়নি। তাই অনেক পদ শূন্য আছে। আমরা চাইব নতুন শিক্ষক যেন নতুন বছরে ক্লাসরুমে পাঠাতে পারি। সে লক্ষ্যে এ মাসের মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর চিন্তাভাবনা ছিল। কিন্তু ওএমআর ফরমসহ অন্যান্য দ্রব্যাদি কেনাকাটায় সরকারি ক্রয় আইন (পিপিআর) অনুসরণ করতে গিয়ে আমাদের গতি একটু কমে যাচ্ছে। তাছাড়া একসঙ্গে সারা দেশে পরীক্ষা নেয়া যাচ্ছে না। নভেম্বর মাসজুড়ে দুটি বড় পরীক্ষা আছে। তাই পরীক্ষা হল পাওয়া যাচ্ছে না। সবমিলিয়ে পরীক্ষা ডিসেম্বরে চলে যাচ্ছে। হল পাওয়া সাপেক্ষে ৩-৪টি করে জেলার পরীক্ষা একসঙ্গে নেয়া হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে যাদের প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে, তাদের স্থায়ী করা হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ হাজার শিক্ষক নিয়োগে ৩০ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১-৩০ আগস্ট অনলাইনে আবেদন নেয়া হয়। মোট ২৪ লাখ ১ হাজার ৫৯৭ জন আবেদন করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) কর্মকর্তারা বলছেন, এর আগে সর্বশেষ নিয়োগে প্রায় ১২ লাখ প্রার্থী আবেদন করেছিল। সে হিসাবে এবার প্রার্থী দ্বিগুণ।
ডিপিই কর্মকর্তারা আরও জানান, সর্বশেষ নিয়োগে সারা দেশে ৩ হাজার ৬৬২ কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়। এবার দ্বিগুণ প্রার্থী হওয়ায় কেন্দ্রের সংখ্যা বাড়ানো দরকার। কিন্তু উপজেলা-জেলা পর্যায়ে এত কেন্দ্র পাওয়া কঠিন। এ কারণে উপজেলা সদরের কাছাকাছি পরীক্ষা কেন্দ্র নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র নির্বাচনের দায়িত্ব জেলা প্রশাসকদের দেয়া হয়েছে। এখন জেলা প্রশাসকরা কেন্দ্র ঠিক করে দিলে দুই তা ততোধিক জেলায় একসঙ্গে পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে নেয়ার জন্য মন্ত্রণালয় ২০ সেট প্রশ্নপত্র তৈরি করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগে এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন তৈরিসহ পরীক্ষা গ্রহণে নেতৃত্ব দিত ডিপিই। প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কড়াকড়ি আনা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে এবার প্রশ্ন নির্বাচন ও আসন বিন্যাস মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে প্রণয়ন করা হবে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। ওএমআর ফরম ডিজাইন ও মূল্যায়ন, পরীক্ষার সময়সূচি, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ এবং পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাসের পদ্ধতি উন্নয়ন বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, পরীক্ষার ব্যাপারে বুয়েটের সঙ্গে বৈঠক হয়েছে। ওএমআর ফরম কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্র বাড়াতে এবার উপজেলা সদরের পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্র বাড়ানোর প্রস্তাব এসেছে। কেন্দ্র নিশ্চিতকরণের দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদফতরকে দেয়া হয়েছে। তারা প্রতিটি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে কেন্দ্র বৃদ্ধি ও পরীক্ষা আয়োজনের জন্য সময় নির্ধারণ করবে। এরপর নিয়োগ পরীক্ষার সময় ঘোষণা করা হবে। একই সঙ্গে যদি সব জেলায় একসঙ্গে কেন্দ্র খালি না পাওয়া যায় তবে কয়েকটি জেলায় সমন্বয় করে পর্যায়ক্রমে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হতে পারে।
আকরাম আল-হোসেন আরও বলেন, এবার তিন ধাপের পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার চিন্তা ছিল। কিন্তু সময়স্বল্পতার কারণে আগের মতোই দুই স্তরের পরীক্ষায় নিয়োগ করা হবে। সে অনুযায়ী ৮০ নম্বরে এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষার পর ২০ নম্বরে ভাইভা নেয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ফিজার বলেন, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষক সংকট তৈরি হয়েছে। তাই এই নিয়োগটি আমাদের দ্রুত শেষ করা প্রয়োজন। সে কারণে পরীক্ষা পদ্ধতি বদলানো সম্ভব হয়নি। তবে প্রার্থীর আবেদনে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকলেও বিদ্যমান পদ্ধতিতে মানসম্পন্ন প্রার্থীরাই নিয়োগ পাচ্ছে। গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে, অধিকাংশ প্রার্থীই স্নাতক ডিগ্রিধারী।
চলতি দায়িত্বপ্রাপ্ত নিয়োগ পাচ্ছেন : গত কয়েক মাসে চট্টগ্রাম ও বান্দরবান জেলা বাদে সারা দেশে ১৭ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে চলতি
Monday, September 17, 2018
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অক্টোবরে বিস্তারিত
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা অক্টোবরে
>> এবার সর্বোচ্চ আবেদন ২৪ লাখ ৫টি
>> প্রতি আসনে লড়বেন ২০০ জন
>> ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা
>> নিয়োগ কার্যক্রম শেষ হবে আগামী বছর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ হিসেবে নিয়োগ পেতে ২৪ লাখ ৫ জন প্রার্থী অাবেদন করেছেন। সারাদেশে ১২ হাজার আসনের বিপরীতে এই চাকরি প্রত্যাশীরা পরীক্ষা যুদ্ধে বসবেন। অর্থাৎ প্রতি আসনে লড়বেন ২০০ জন। চলতি বছরের ১৯ থেকে ২৬ অক্টোরের মধ্যে লিখিত (এসসিকিউ) পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির জাগো নিউজকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। গত ৩০ জুলাই এই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ ৫টি আবেদন এসেছে।
তিনি বলেন, আগামী ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি সভা হওয়ার কথা আছে। সেখানে পরীক্ষার দিন, সময় নির্ধারণ করা হবে। অক্টোবর মাসে লিখিত পরীক্ষা আয়োজন করা হলে ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পাস করা যোগ্য প্রার্থীদের পরবর্তী বছরের শুরুতে নিয়োগ দেয়া হবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, অন্যান্য বারের চাইতে ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছেন। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। এ সময়ের মধ্যে ২৪ লাখ ৫টি আবেদন জমা হয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে ৪ লাখ ৫২ হাজার ৭৬০টি, চট্টগ্রাম বিভাগে ৩ লাখ ৮২ হাজার ৩৩৫টি, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬২ হাজার ৯২৫টি, খুলনা বিভাগে ২ লাখ ৪৮ হাজার ৭৩০টি, বরিশাল বিভাগে ২ লাখ ৫৫ হাজার ৮২৭টি, সিলেট বিভাগে ১ লাখ ২০ হাজার ৬২৩টি, রংপুর বিভাগে ২ লাখ ৯৪ হাজার ৩৬৮টি এবং ময়মনসিংহ বিভাগ থেকে ২ লাখ ৮২ হাজার ৪৩৭টি আবেদন জমা হয়েছে।
ডিপিই সূত্র জানায়, বর্তমানে সারাদেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এ কারণে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে এ নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় আসন প্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
Friday, September 14, 2018
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৬ অক্টোবর!
অনলাইন ডেস্ক
গত ৩০ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে রাজস্বখাতভুক্ত নতুন করে আরও ১২ হাজার ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ৩০ আগস্ট শেষ হয়।
ডিপিই সূত্র জানিয়েছে আগামী মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে ওই নিয়োগ পরীক্ষা। আগামী ২৬ অক্টোবর শুক্রবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
পরীক্ষার সপ্তাহখানেক আগে এমএমএস করে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এবং প্রবেশপত্র ডাউনলোডের সময়ও জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন করে রাজস্ব খাতে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগ বিধিমালার কাজ সম্পন্ন না হওয়ায় পুরনো নিয়োগ বিধির আলোকে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। সে অনুযায়ী আগের সব বিষয় বহাল থাকবে।
Thursday, September 6, 2018
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল যেভাবে জানবেন
অনলাইন ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ ফলাফল আজ প্রকাশিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.dpe.gov.bd ) ফল পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতোমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, চলতি মাসের মধ্যেই মনোনীত শিক্ষকদের যোগদান কাযর্ক্রম শেষ করা হবে। শিক্ষক নিয়োগ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ জানান, এই মাসের মধ্যেই শিক্ষকদের যোগদান কাযর্ক্রম শেষ করা হবে।’
এ ধাপে প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানা যায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছর ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারাদেশের ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট ১৩ লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি তিনজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ প্রার্থীকে নির্বাচন করা হয়।
গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরবর্তীতে গত ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Monday, September 3, 2018
প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ৬ সেপ্টেম্বর
প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ৬ সেপ্টেম্বর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে। ৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া এ মাসের মধ্যেই মনোনীত শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। ৬ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হতে পারে। এই মাসের মধ্যেই শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে।’
চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হলেও বর্তমানে কোটাধারীদের ফলাফল তৈরি করা হচ্ছে। আগামী দুই-একদিনের মধ্যেই কোটাধারীদের ফল তৈরির কাজ শেষ হবে। বৃহস্পতিবার এই ফল প্রকাশের সময় ধার্য করা হয়েছে। এ ধাপে প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছর ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশে ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ প্রার্থী আবেদন করলেও তার মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি তিনজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ প্রার্থীকে নির্বাচন করা হয়। গত ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। পরবর্তীতে গত ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ - পদ ১২ হাজার, আবেদন ১৯ লাখ!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়ার অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে গত ৩০ আগস্ট। ১২ হাজার পদের বিপরীতে সারা দেশে প্রায় ১৯ লাখ প্রার্থীর আবেদন জমা পড়েছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে। প্রতি পদে বিপরীতে প্রার্থী ১৫৮ জন।
এ বিষয়ে ডিপিই মহাপরিচালক আবু হেনা মো. মোস্তফা কামাল জানান, সহকারী শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন কার্যক্রম পরিচালিত হয়। গত ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত এ আবেদন প্রক্রিয়া চলে। মহাপরিচালক আবু হেনা বলেন, ১২ হাজার সরকারী শিক্ষক নেয়া হলেও প্রাথমিক বিদ্যালয়ে অনেকের আগ্রহ থাকায় সারা দেশে ১৮ লাখ ৮৬ হাজার ৯২৭ আবেদন জমা পড়ে। স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগামী এক মাসের মধ্যে লিখিত পরীক্ষার সময় ঘোষণা করা হবে। এ সময়ের মধ্যে প্রার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় অন্যান্য কাজ শেষ করা হবে। ডিপিই ওয়েবসাইটে dpe.teletalk.com.bd প্রবেশপত্র ও যাবতীয় নির্দেশনা দেয়া হবে।
জানা গেছে, দেশের ৬৩ জেলার সরকারি বিদ্যালয়ে ১২ হাজার শিক্ষক নিয়োগে গত ৩০ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিপিই। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিবিধি অনুযায়ী আবেদনের ক্ষেত্রে ১৮-৩০ বছরের মধ্যে বাংলাদেশি নাগরিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এতে পুরুষদের জন্য স্নাতক বা সমমানের দ্বিতীয়/বিভাগ বা শ্রেণিতে পাস থাকতে হবে। আর নারীদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় নুন্যতম দ্বিতীয়/বিভাগ/সমমানে পাস হতে হবে।
ডিপিই সূত্র জানায়, বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক শূন্য রয়েছে। এ কারণে নতুন করে রাজস্বখাতভুক্ত আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাস এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় আসন প্রতি তিনজনকে (একজন পুরুষ ও দুইজন নারী) নির্বাচন করা হবে। ডিপিই’র নিয়োগ শাখার এক কর্মকর্তা জানান, ২০১৪ সালের স্থগিত নিয়োগ পরীক্ষার ফলাফল সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে।
Tuesday, July 31, 2018
যেভাবে পড়লে প্রাইমারিতে শিক্ষক হিসেবে আপনার চাকরি হবে: মানবন্টন ও সাজেশন সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবন্টন
লিখিত পরীক্ষার নম্বর ৮০। মৌখিক পরীক্ষার নম্বর ২০।
#বাংলা -20 মার্কস
★বাংলা সাহিত্য-3 মার্কস
★বাংলা ব্যাকরণ -17 মার্কস
#গনিত-20 মার্কস
★পাটিগনিত-8/9 মার্কস
★বীজগনিত-5/6মার্কস
★জ্যামিতি-5মার্কস
#ইংরেজি-20মার্কস
#সাধারণ জ্ঞান-20 মার্কস
★বাংলাদেশ7/8 মার্কস
★আন্তর্জাতিক-5/6 মার্কস
★সাম্প্রতিক 5/6 মার্কস
#ভাইবা:-20 মার্কস
.
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর।
#পরীক্ষার হলে করণীয় :
প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। বই, উত্তরপত্র, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ ইলেকট্রিক ঘড়ি ও কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে। অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে। কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর উত্তরপত্র পূরণ করা ভালো। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে একাধিক উত্তরটি বাতিল হবে ও নম্বর কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো ঘর ভরাট করা যাবে না। ওএমআর শিট ভাঁজ করা যাবে না, নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রের অন্য কোথাও দাগ দেয়া যাবে না। রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড, জেলা কোড, উপজেলা/থানা কোড, সেক্স কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে। ওএমআর শিটে রোল নম্বরের ঘর পূরণ করার সময় রোল নম্বরের নিচের বৃত্তাকার ঘরগুলোতে সঠিক সংখ্যা কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা পুরো ভরাট করতে হবে। হাজিরা শিটে খাতার ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে।
#বাংলাঃ
জোর দিতে হবে : বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি ও এইচএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিত, বই পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে।
fb/BDCareerGuide
বিগত পরীক্ষায় যা এসেছে : ২৭ জুন ও ২৮ আগস্ট ২০১৫ ( ২০১৮ সালের প্রশ্ন নিচে দেখুন) নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করলে দেখা যায়, ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার পঙ্ক্তি উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন ছিল।
#ইংরেজিঃ
জোর দেয়ার দরকার : ইংরেজি গ্রামারে Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction-এর নিয়ম জানতে হবে এবং গ্রামার বইয়ের উদাহরণ থেকে চর্চা করতে হবে। মুখস্থ করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym ভালোভাবে শিখতে হবে। বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করলে ভালো করা যাবে।
বিগত পরীক্ষায় যা এসেছে : বিগত দুই পর্যায়ের পরীক্ষায় ইংরেজি থেকে বাংলা অনুবাদ এসেছে।
#গণিতঃ
যা শেখা ও করা প্রয়োজন : পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ, বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতিতে প্রস্তুতি ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ দেখতে হবে। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই বিশেষত অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।
#সাধারণ জ্ঞানঃ
যা গুরুত্ব দিয়ে পড়া প্রয়োজন : প্রশ্ন বেশি আসে বাংলাদেশ অংশে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসে। fb/BDCareerGuide
#আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা থেকে খেলাধুলা প্রশ্ন থাকে
#সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে। নিয়মিত বেশি বেশি পত্রিকা পড়ার অভ্যাস করলে সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর সহজ হবে।
বিগত পরীক্ষায় যা এসেছে : বিগত দুই ধাপের পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে ভারতীয় উপমহাদেশের ইতিহাস, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্ন করা হয়।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ (Updated)
আবেদনের শেষ তারিখঃ ৩০ আগস্ট ২০১(রাতঃ ১১.৫৯ মিঃ)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে রাজস্বখাতভুক্ত নতুন করে আরও ১২ হাজার ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত এ দরখাস্ত আহ্বান করা হয়েছে। সোমবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। আগামী ১ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়ে ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
আবেদনের যোগ্যতা
সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য
পুরুষ প্রার্থীদের কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
নারী প্রার্থীরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন।
প্রার্থীদের শিক্ষাজীবনে সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে( GPA Calculation পদ্ধতি নিচে দেখুন) । ৩০ আগস্ট ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত বাংলাদেশী নাগরিকরা পদগুলোতে আবেদন করতে পারবেন।
যাদের জন্ম তারিখঃ ৩০ আগস্ট ১৯৮৮ থেকে ৩০ আগস্ট ২০০০ সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন। ( ৩০.৮.১৯৮৮ - ৩০.৮.২০০০)
বেতন:
প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা, প্রশিক্ষণবিহীন প্রার্থীদের ৯,৭০০/- ২৩,৪৯০/ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
আবেদনের নিয়ম:
প্রার্থীরা অনলাইনে dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১ আগস্ট সকালঃ১ ০.৩০ মিনিট থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে ৩০ (রাতঃ ১১.৫৯ মিঃ) আগস্ট পর্যন্ত।
আবেদন ফিঃ ১৬৬.৫০ টাকা
আবেদন শুরুঃ ১ আগস্ট ২০১৮( সকালঃ ১০.৩০ মিঃ)
আবেদনের শেষ তারিখঃ ৩০ আগস্ট ২০১৮(রাতঃ ১১.৫৯ মিঃ)
আবেদনের লিংকঃhttp://dpe.teletalk.com.bd/
Monday, July 30, 2018
প্রাইমারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ প্রকাশ
আবেদনের শেষ তারিখঃ ৩০ আগস্ট ২০১৮
Circular: Click Here
আবেদন শুরুঃ ১ আগস্ট ২০১৮
Apply Link: Click Here
Tuesday, July 17, 2018
আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক | ১৬ জুলাই, ২০১৮
শেয়ার করতে এখানে ক্লিক করুন
6.7k
Shares
বাছাইকৃত সংবাদঃ
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১০-২০১৮
এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সম্পাদকঃ
সিদ্দিকুর রহমান খান
সম্পাদকীয় যোগাযোগঃ
বাড়ি নং-১৩ (১ম তলা) নিউ ইস্কাটন, গাউসনগর, ঢাকা- ১০০০।
ফোন: +88-02-9344440(নিউজ)+88-01757-513287(নিউজ)
ই-মেইলঃ
dainikshiksha@gmail.com (নিউজ)
বিজ্ঞাপনঃ
+88-01757-514061(বিকাশ) ই-মেইল-
ad.dainikshiksha@gmail.com প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ২৯ জুলাই শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। এছাড়াও ২৩ হাজারের মতো সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সরকার শিক্ষক সংকট দূরীকরণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। নতুন করে সরকার প্রাথমিক বিদ্যালয়ে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাশ এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস হতে হবে।
জানা গেছে, সহকারী শিক্ষক সংকট দূরীকরণে ২০১৪ খ্রিস্টাব্দের রাজস্ব খাতের স্থগিত হওয়ায় ১০ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ খ্রিস্টাব্দের স্থগিত নিয়োগের লিখিত পরীক্ষা গত ২০ এপ্রিল শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬২টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে মোট ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নেন তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হয়েছে। আগামী ২৯ জুলাই মৌখিক পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। অক্টোবরের মধ্যে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, নতুন করে রাজস্ব খাতে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
সুত্রঃ দৈনিক শিক্ষা
শেয়ার করতে এখানে ক্লিক করুন
6.7k
Shares
বাছাইকৃত সংবাদঃ
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১০-২০১৮
এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সম্পাদকঃ
সিদ্দিকুর রহমান খান
সম্পাদকীয় যোগাযোগঃ
বাড়ি নং-১৩ (১ম তলা) নিউ ইস্কাটন, গাউসনগর, ঢাকা- ১০০০।
ফোন: +88-02-9344440(নিউজ)+88-01757-513287(নিউজ)
ই-মেইলঃ
dainikshiksha@gmail.com (নিউজ)
বিজ্ঞাপনঃ
+88-01757-514061(বিকাশ) ই-মেইল-
ad.dainikshiksha@gmail.com প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ২৯ জুলাই শুরু
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে নতুন করে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বর্তমানে সারা দেশে প্রায় ৬৪ হাজার ৮২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে প্রায় ২০ হাজার স্কুলে প্রধান শিক্ষক নেই। এছাড়াও ২৩ হাজারের মতো সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। সরকার শিক্ষক সংকট দূরীকরণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। নতুন করে সরকার প্রাথমিক বিদ্যালয়ে আরও ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে নারী আবেদনকারীদের ৬০ শতাংশ কোটায় এইচএসসি বা সমমান পাশ এবং পুরুষের জন্য ৪০ শতাংশ কোটায় স্নাতক বা সমমান পাস হতে হবে।
জানা গেছে, সহকারী শিক্ষক সংকট দূরীকরণে ২০১৪ খ্রিস্টাব্দের রাজস্ব খাতের স্থগিত হওয়ায় ১০ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ খ্রিস্টাব্দের স্থগিত নিয়োগের লিখিত পরীক্ষা গত ২০ এপ্রিল শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬২টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে মোট ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নেন তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হয়েছে। আগামী ২৯ জুলাই মৌখিক পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে। অক্টোবরের মধ্যে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, নতুন করে রাজস্ব খাতে প্রায় ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
সুত্রঃ দৈনিক শিক্ষা
Monday, July 16, 2018
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ বিস্তারিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।
ডিপিই জানায়, রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। চারটি ধাপে সারা দেশের ৬১টি জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন। নিয়োগ বিধিমালা অনুযায়ী আসন প্রতি তিনজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তার মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ প্রার্থী রয়েছেন। গত ৮ জুলাই সারা দেশের সব জেলার লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়।
জানা গেছে, আগামী ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। দেশের ৬১ জেলার মৌখিক পরীক্ষার জন্য জেলা প্রশাসকের সমন্বয়ে ৬১টি আলাদা ‘ভাইবা কমিটি’ গঠন করা হয়েছে। আগামী ১০ আগস্টের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ হবে। পরবর্তী দুই মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে অক্টোবরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। সব প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার সময় জানিয়ে দেয়া হবে। এ সময়ের মধ্যে বাকি তিন জেলাও (পার্বত্য তিন অঞ্চল) স্থানীয়ভাবে মৌখিক পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ জুলাই থেকে শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে এ পরীক্ষা।
তিনি বলেন, মৌখিক পরীক্ষার জন্য প্রতিটি জেলা প্রশাসকের সমন্বয়ে তিন সদস্যের একটি করে কমিটি গঠন করা হয়েছে। ২০ নম্বরে মৌখিক পরীক্ষা হবে। তার মধ্যে ৫ নম্বর একাডেমিক সনদে দেয়া হবে, বাকি ১৫ নম্বর কমিটির সদস্যরা মূল্যায়ন করবেন।
সূত্রঃ জাগোনিউজ২৪
Saturday, June 30, 2018
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল জুলাইয়ে. বিস্তারিত.......
সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। জুলাই মাসের প্রথম সপ্তাহে এ ফলাফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার ডিপিই মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, সম্প্রতি শেষ হওয়া ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে। জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, সম্পূর্ণ কম্পিউটারাইজডভাবে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে। নির্ভুলভাবে খাতা মূল্যায়ন হওয়ায় কাউকে নম্বর কম-বেশি করে দেয়ার কোনো সুযোগ নেই। তাই পরীক্ষায় পাস করে দেয়ার লোভ দেখিয়ে প্রার্থীরা কারো সঙ্গে কোনো লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তিনি। মহাপরিচালক আরও বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু করা হবে। কয়েকটি ভাগে পরবর্তী এক সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পরবর্তী দুই মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার সহকারী শিক্ষক নেয়া হবে। তার বিপরীতে সারাদেশ থেকে প্রায় ৯ লাখ আবেদন জমা পড়ে। মামলাজনিত কারণে বিগত চার বছর নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। চলতি বছরের মার্চে আবারও এ কার্যক্রম শুরু হয়। গত ২০ এপ্রিল প্রথম ধাপের শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা শুরু হয়। সেখানে প্রায় দুই লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ১১ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। তৃতীয় ধাপের ২৬ মে প্রায় দুই লাখ এবং শেষ ধাপে ১ জুন প্রায় দুই লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল বলেন, দ্রুত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট দূরীকরণ করা হবে। এ লক্ষ্যে চলমান নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই নতুন করে আরও ১০ থেকে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্থগিত হওয়া সহকারী শিক্ষক ২০১০ সালের এই নিয়োগ কার্যক্রম শেষ হলেও পরবর্তী নিয়োগের কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। নিয়োগ পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্রঃ জাগো নিউজ২৪
Saturday, May 26, 2018
প্রথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান - ২০১৮ পরীক্ষাঃ ২৬ মে ২০১৮
আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ সমাধান...
১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান
২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন
৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২
৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100
৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ
৬. Out and out means- Thoroughly
৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩
৮. The word gravity is- Noun
৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০
১০. Correct spelling- achievement
১১. কোনটি বৃহত্তম- ৪/৩
১২. কপোল এর প্রতিশব্দ-গাল
১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%
১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক
১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা
১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি
১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড
১৮. The chain was-----than we thought. – Stronger
১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী
২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল
৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১
৩৩. The Train—-From Rangpur. –Has already arrived
৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°
৩৫. He lives —comfortable life- a
৩৬.এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করা যাবে- সুকান্ত ভট্রাচার্য ৩৭.দূর প্রাচ্যের দেশ- জাপান
৩৮.
৩৯. Shakespeare is known mostly for his-Drama
৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে
৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে
৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি
৪৪. Man of straw meaning-Worthless Man
৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)
৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ
৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence
৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২
৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র
৫০. one should be careful about —duty. -Ones
৫১. Nine Men were concerned —the plot. – In
৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed.
৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place
৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার
৫৫. A voyage to lilliput written by – Jonathan swift
৫৬.নোবেল পুরুস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য
৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক
৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ
৫৯. Which of the noun used as feminine form- Moon
৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com
৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –
৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো-
৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাতী কত মিটার- ৯মিটার
৬৪.৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২
৬৫.৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০
৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট
৬৭.জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ
৬৮.৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট
৬৯.১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন
৭০.যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান
৭১.কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom
৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী
৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি
৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার
৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking
৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূণ্য বিভক্তি
৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০
৭৮. Synonym of Tenuous- Thin
৭৯. The invigilator made us——our identity card at test center. – Show
৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh
Subscribe to:
Posts (Atom)















