Search This Blog

Showing posts with label Job Study. Show all posts
Showing posts with label Job Study. Show all posts

Monday, July 23, 2018

সমাজসেবা অধিদপ্তরের ৯৬০ পদের পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার প্রস্তুতি


কালের কণ্ঠ, ১৮ জুলাই ২০১৮


হাউস প্যারেন্ট কাম টিচার পদে ১৩ জন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১০ জন, ফিল্ড সুপারভাইজার ৫০ জন, সমাজকর্মী (ইউনিয়ন) ৪৬৩ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫৭ জন, গাড়িচালক ১২ জন এবং অফিস সহায়ক পদে ২৫৫ জন নিয়োগ পাবে। হাউস প্যারেন্ট কাম টিচার পদে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী রাজস্ব খাতে ও বাকি সব পদে স্থায়ী রাজস্ব খাতে। পদ অনুসারে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ কার্যালয়ে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ১১ জুলাই বাংলাদেশ প্রতিদিন ও যুগান্তরে। পাওয়া যাবে www.dss.gov.bd ওয়েবসাইটে ও bit.ly/2L0LrfQ লিংকে।
আবেদনের যোগ্যতা
হাউস প্যারেন্ট কাম টিচার পদে আবেদনের যোগ্যতা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি। ব্রেইল পদ্ধতিতে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে। সাঁটলিপিতে ইংরেজি প্রতি মিনিটে ৮০, বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার কম্পোজে ইংরেজি ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ফিল্ড সুপারভাইজার পদে আবেদনের যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে থাকতে হবে কম্পিউটার চালনা প্রশিক্ষণ। দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে সমাজকর্মী (ইউনিয়ন) পদে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্যও এইচএসসি পাস হতে হবে। বাড়তি যোগ্যতা লাগবে কম্পিউটারে প্রশিক্ষণ এবং কম্পিউটার চালনায় ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে ইংরেজিতে এবং বাংলায় মিনিটে ২০ শব্দের গতি। গাড়িচালক পদে আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণি পাস। গাড়ি চালনায় অভিজ্ঞতা এবং হালকা ও ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে অফিস সহায়ক পদে। ১ জুলাই ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮-৩২ বছর। তবে একই তারিখে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বেলায় বয়সসীমা ১৮-৩০ বছর। ফিল্ড সুপারভাইজার পদে ও সমাজকর্মী (ইউনিয়ন) পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে অনলাইনে। dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ১৫ জুলাই। আবেদনের শেষ সময় ২৯ জুলাই রাত ১২টা। অনলাইন আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। আবেদন সাবমিটের আগে সব তথ্য ভালো করে দেখে নিতে হবে, যাতে কোনো ভুল না থাকে। অনলাইনে জমা দেওয়া আবেদনের কপি প্রিন্ট দিয়ে এবং ডাউনলোড দিয়ে সংরক্ষণ করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইল এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রি-প্রেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা ও বাকি সব পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে।
প্রবেশপত্র ও অন্যান্য
dss.teletalk.com.bd অথবা www.dss.gov.bd ওয়েবসাইটে জানা যাবে প্রবেশপত্র প্রাপ্তির সব তথ্য। এ ছাড়া প্রার্থীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসেও জানানো হবে। এসএমএসে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সময়ে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের তথ্যসহ প্রবেশপত্র ডাউনলোড দিয়ে প্রিন্ট করে নেওয়া যাবে। প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসার আগে জমা দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। লাগবে সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে সব সনদের মূল কপি।
পরীক্ষা পদ্ধতি
সমাজসেবা অধিদপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি অনুসারে, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়। ক্ষেত্র বিশেষে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষায়ও। অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখা সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির পদগুলোতে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। এর মধ্যে ৭০ নম্বরের লিখিত এবং ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় মোট ৫০ নম্বরের মধ্যে ৪০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হতে পারে। এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়ে থাকে। পদ অনুসারে করা হয় প্রশ্নপত্র। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। কম্পিউটার অপারেটর পদের লিখিতি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য বসতে হবে টাইপিং টেস্ট বা ব্যাবহারিক পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে মৌখিক পরীক্ষায়।
পরীক্ষার প্রস্তুতি
সমাজসেবা অধিদপ্তরে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃতীয় শ্রেণির পদগুলোতে বোর্ড নির্ধারিত এসএসসি ও এইচএসসির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে বেশি প্রশ্ন করা হয়। অষ্টম শ্রেণির পাটিগণিত ও বীজগণিত থেকেও প্রশ্ন থাকে। পাঠ্য বইগুলো বেশি বেশি চর্চা করলে লিখিত পরীক্ষায় ভালো করা যাবে। ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সমাজকর্মী পদে কর্মরত মো. ফারুকুজ্জামান জানান, সমাজকর্মী পদে অষ্টম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বই থেকে বেশি প্রশ্ন করা হয়। বাংলা ব্যাকরণে সন্ধিবিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস, ণত্ববিধান, ষত্ববিধান, প্রবাদ প্রবচন, এককথায় প্রকাশ, বাগধারা থেকে প্রশ্ন আসে। এ ছাড়া সাহিত্য অংশ থেকেও প্রশ্ন করা হয়। ইংরেজি অংশ থেকে Translation, Tense, Preposition, Parts of speech, Verb, Number, Gender, Voice Change, Synonym, Antonym, Transformation of Sentence, Appropriate Word, Idioms and Phrases থেকে প্রশ্ন আসে। গণিতে সরল, সুদকষা, শতকরা, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু অধ্যায় থেকে প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানে  প্রশ্ন করা হয় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি থেকে। প্রশ্ন থাকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকেও।
বিভিন্ন প্রকাশনীর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায় বাজারে। সহায়ক হতে পারে এসব বই। বাজারে সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রকাশনীর বই পাওয়া যায়। পড়তে পারেন গোলাম মোস্তফা কিরনের ‘আজকের বিশ্ব’ ও সেলিম গাজীউর রহমানের ‘স্বপ্নপূরণ’।
মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজের সম্পর্কে, পঠিত বিষয় ও নিজ জেলা সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হতে পারে সাধারণ জ্ঞান থেকেও।
বেতন-ভাতা
হাউস প্যারেন্ট কাম টিচার পদে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ১১০০০-২৬৫৯০ টাকা স্কেলে, ফিল্ড সুপারভাইজার পদে ১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে, সমাজকর্মী (ইউনিয়ন), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়িচালক পদে ৯৩০০-২২৪৯০ টাকা টাকা স্কেলে, অফিস সহায়ক পদে ৮২৫০-২০০১০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

Friday, May 25, 2018

সংক্ষিপ্ত শব্দের পুর্ন রুপ:


==================
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
.
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
.
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
.
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
.
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
.
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
.
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
.
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
.
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
.
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
.
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
.
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
.
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
.
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
.
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
.
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
.
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
.
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
.
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
.
৩১। DOC এর পূর্ণরূপ — Doc**ent (Microsoft Corporation)
.
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
.
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
.
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
.
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
.
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)

৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
.
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
.
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
.
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
.
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
.
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
.
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
.
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
.
৪৬। CRT — Cathode Ray Tube.
.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
.
৫২। UPSএর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
.
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
.
৬৪। USB এর পূর্ণরূপ — Universal

Wednesday, May 23, 2018

বাংলাদেশে প্রথম সম্পর্কে এখনই জেনে নিন।

বাংলাদেশের প্রথম:-

১/ অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম।
২/ প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ।
৩/ রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান।
৪/ প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম।
৫/ এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার।
৬/ সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩.
৭/ প্রেসিডেন্ট নির্বাচন - - ৩ জুন ১৯৭৮.
৮/ অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১.
৯/ গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২.
১০/ জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ।
১১/ বানিজ্য জাহাজ - - বাংলার দূত।
১২/ রণতরী - - বি এন এস পদ্মা।
১৩/ পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১.
১৪/ মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২.
১৫/ বিমান চালু হয় - - ৪ ফেব্রুয়ারি ১৯৭২.
১৬/ বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
১৭/ নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১৮/ বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)।
১৯/ বিমানবাহিনী প্রধান - - এ.কে.খন্দকার।
২০/ নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।
২১/ নারী ব্যারিস্টার - - মিসেস রাবেয়া ভূঁইয়া।
২২/ নারী সচিব - - জাকিয়া আখতার।
২৩/ মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী।
২৪/ নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি।
২৫/ নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী।
২৬/ নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা।
২৭/ অভিনেত্রী - - পূর্ণিমা সেনগুপ্তা।
২৮/ টেবলয়েড পত্রিকা - - দৈনিক মানবজমিন।
২৯/ উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা।
৩০/ আদমশুমারি - - ১৯৭৪ সাল।
৩১/ ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ।
৩২/ ওয়ানডে সিরিজ জয় - - জিম্ববুয়ের সাথে।
৩৩/ রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০.
৩৪/ গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ।
৩৫/ প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট,ঢাকা।
৩৬/ ডিজিটাল টেলিফোন চালু - - ৪ জানুয়ারি ১৯৮০.
৩৭/ টেলিভিশনের কার্যক্রম শুরু - - ২৫ ডিসেম্বর ১৯৬৪.
৩৮/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - - পি জে হার্টস।
৩৯/ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ।
৪০/ হাইকোর্টের মুসলিম বিচারপতি - - সৈয়দ মাহমুদ হাসান।
৪১/ প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহিম।বাংলাদেশের প্রথম:-

১/ অস্থায়ী রাষ্ট্রপতি - - সৈয়দ নজরুল ইসলাম।
২/ প্রধানমন্ত্রী - - তাজউদ্দিন আহমেদ।
৩/ রাষ্ট্রপতি - - শেখ মুজিবুর রহমান।
৪/ প্রধান বিচারপতি - - এ এস এম সায়েম।
৫/ এটর্নি জেনারেল - - এ এইচ খন্দকার।
৬/ সংসদ নির্বাচন - - ৭ মার্চ ১৯৭৩.
৭/ প্রেসিডেন্ট নির্বাচন - - ৩ জুন ১৯৭৮.
৮/ অস্থায়ী সরকার প্রতিষ্ঠা - - ১৭ এপ্রিল ১৯৭১.
৯/ গণপরিষদর অধিবেশন - - ১০ এপ্রিল ১৯৭২.
১০/ জাতীয় সংসদের স্পিকার - - মোহাম্মাদ উল্লাহ।
১১/ বানিজ্য জাহাজ - - বাংলার দূত।
১২/ রণতরী - - বি এন এস পদ্মা।
১৩/ পতাকা উত্তলন - - ২ মার্চ ১৯৭১.
১৪/ মুদ্রা চালু হয় - - ৪ মার্চ ১৯৭২.
১৫/ বিমান চালু হয় - - ৪ ফেব্রুয়ারি ১৯৭২.
১৬/ বিশ্ববিদ্যালয় - - ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১ সাল)।
১৭/ নির্বাচন কমিশনার - - বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১৮/ বাংলা ছায়াছবি - - মুখ ও মুখোশ (১৯৫৬)।
১৯/ বিমানবাহিনী প্রধান - - এ.কে.খন্দকার।
২০/ নারী পাইলট - - কানিজ ফাতেমা রোকসানা।
২১/ নারী ব্যারিস্টার - - মিসেস রাবেয়া ভূঁইয়া।
২২/ নারী সচিব - - জাকিয়া আখতার।
২৩/ মুসলিম নারী ডাক্তার - - জোহরা বেগম কাজী।
২৪/ নারী রাষ্ট্রদূত - - তাহমিনা খান ডলি।
২৫/ নারী মুসলিম অভিনেত্রী - - বনানী চৌধুরী।
২৬/ নারী বিচারপতি - - নাজমুন আরা সুলতানা।
২৭/ অভিনেত্রী - - পূর্ণিমা সেনগুপ্তা।
২৮/ টেবলয়েড পত্রিকা - - দৈনিক মানবজমিন।
২৯/ উপজাতীয় রাষ্ট্রদূত - - শরবিন্দু শেখর চাকমা।
৩০/ আদমশুমারি - - ১৯৭৪ সাল।
৩১/ ক্যডেট কলেজ - - ফৌজদার ক্যাডেট কলেজ।
৩২/ ওয়ানডে সিরিজ জয় - - জিম্ববুয়ের সাথে।
৩৩/ রঙিন টেলিভিশন শুরু - - ১ ডিসেম্বর ১৯৮০.
৩৪/ গণপরিষদের স্পিকার - - শাহ আবদুল হামিদ।
৩৫/ প্রথম পানিশোধন প্রকল্প - - চাঁদনী ঘাট,ঢাকা।
৩৬/ ডিজিটাল টেলিফোন চালু - - ৪ জানুয়ারি ১৯৮০.
৩৭/ টেলিভিশনের কার্যক্রম শুরু - - ২৫ ডিসেম্বর ১৯৬৪.
৩৮/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি - - পি জে হার্টস।
৩৯/ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর - - এ এন হামিদুল্লাহ।
৪০/ হাইকোর্টের মুসলিম বিচারপতি - - সৈয়দ মাহমুদ হাসান।
৪১/ প্রথম এভারেস্ট বিজয়ী - - মুসা ইব্রাহিম।

Saturday, May 19, 2018

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি- যেভাবে নিবেন প্রস্তুতিঃ





আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভাল আছেন। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি। কারন একটি চাকরির সাথে জড়িয়ে আছে আপনার জীবনের অনেককিছু। চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নিবেন আজ তা নিয়ে লিখছি।

এই পরীক্ষার মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।
আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ৮০ এর মধ্যে ৭০+ নম্বর পান তাহলে আপনি সেইফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত।

কি কি পড়বেন ও কিভাবে পড়বেন-
বাংলাঃ প্রথমেই আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে। পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে।

এই সব গুলো বিষয় বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বা অন্য যে কোন গাইডে গুছিয়ে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারেন।

ইংরেজিঃ ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে। Advance Learners by Chowdhury and Hossain বা অন্য যে কোন গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকস গুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym।
ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে। এজন্য ২০১৫-১৭ সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন।

এজন্য বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইয়ের ইংরেজি অংশটুকু ভালভাবে পড়তে পারেন।

গণিত : এই অংশে মার্কস পাওয়া তুলনামূলক ভাবে সহজ। প্রতিদিন ২-৩ ঘণ্টা গণিত প্রাকটিস করা দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্রাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই যেমন অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।

ডাইজেস্ট থেকে গণিত অংশটুকু ভালভাবে বুঝে শেষ করবেন।

সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে।

আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে।
আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট এফিয়ার্স পড়তে পারেন।

সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।

কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করবেন।

বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য ২০১৫-১৭ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলো ভালভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন।

যদি আপনি কোন চাকুরীতে থাকেন, যদি পড়ালেখার সময় পাননা বললেই চলে বা খুব কম পান, উপরের পরামর্শ অনুসারে পড়ার মত সুযোগ না থাকে তাহলে প্রফেসরস এর বিসিএস প্রিলিমিনারি বিশেষ সংখ্যা বইটি একবার হলের পড়বেন।

উপরের পরামর্শ গুলো শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যই নয়। যে কোন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ২য় শ্রেণি চাকরির জন্যও প্রযোজ্য। এইভাবে পড়লে আশা করি আপনি প্রিলিতে ভাল নম্বর পাবেন। তবে আপনি চাইলে যিনি আরো ভাল জানেন বা নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে। ৩০ বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত ৩০ দিন দৈনিক ১৬ ঘণ্টা করে পড়ালেখা করুন। শুধুমাত্র সরকারি জবের পেছনে না ছুটে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও বেসরকারি জবের জন্যও চেষ্টা করুন।

পড়ুন, পরিশ্রম করুন, প্রার্থনা করুন এবং পড়ুন। আপনি যদি ভালভাবে পড়েন সেটা ওই জবে কাজে না লাগলেও অন্য কোননা কোন জবে ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায়না। কোননা কোন ভাবে এর সুফল আপনি পাবেনই। ভাল থাকবেন। আল্লাহ সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন।

মোঃ হামিদ পারভেজ
বিসিএস ননক্যাডারে সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত।

Sunday, April 29, 2018

প্রাথমিক জ্যামিতি আলোচনা

প্রাথমিক জ্যামিতি আলোচনা
""""""""''''''""""'''""""""""''''''''""""""'''''"""""""""""'''""""'"""
#বিন্দুঃ যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই, শুধু অবস্থান আছে তাই বিন্দু।
বিন্দুর অবস্থানের প্রতিরূপ হিসাবে ডট (.) ব্যবহৃত হয়।

#রেখাঃ যার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ ও বেধ নেই তাই রেখা।
• রেখার কোন প্রান্তবিন্দু নেই।
• রেখাংশের দুইটি প্রান্তবিন্দু
• রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।

ক)#সরল_রেখাঃ যে রেখার গতিপথ সোজা তাই সরলরেখা।

i)#সমান্তরাল_রেখাঃ একটি সরল রেখার সাথে অপর একটি সরলরেখা সর্বদা সমান লম্বদুরত্ব বজায় রেখে চলে তবে তাদের সমান্তরাল সরলরেখা বলে।
চিত্রে, AB ও CD দুটি পরস্পর সমান্তরাল রেখা।

ii)#তীর্যক_রেখাঃ যদি কোন রেখা খাড়া বা ভূমির সমান্তরালে না থেকে হেলানো অবস্থায় থাকে তবে তা তীর্যক রেখা।
চিত্রে, AB একটি তীর্যক রেখা।

#কোণঃ- দুটি রশ্মির প্রান্তবিন্দু দুটি একই স্থলে ছেদ করলে তা কোণ। তখন ঐ প্রান্তবিন্দুকে কোণের শীর্ষ বা শীর্ষ বিন্দু বলে।

চিত্রে, ABC একটি কোণ। কোণকে ∠ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়।
• কোণ পরিমাপের একক হল ডিগ্রি।
• সমকোণ হল কোণ পরিমাপের আদর্শ।

i)#সূক্ষ্মকোণঃ ৯০°বা এক সমকোণের ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
চিত্রে, ∠ABC একটি সূক্ষ্মকোণ।

ii)#সমকোণঃ ৯০°বা এক সমকোণের সমান কোণকে সমকোণ বলে।
চিত্রে, ∠ABC একটি সমকোণ।

iii)#স্থুলকোণঃ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।চিত্রে, ∠ABC একটি স্থুলকোণ।

iv)#সরলকোণঃ ১৮০° বা দুই সমকোণের সমান কোণকে সরলকোণ বলে।
চিত্রে,∠ ABC একটি সরলকোণ।

v)#প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
চিত্রে, ∠ABC একটি প্রবৃদ্ধকোণ।

vi)#পূরক_কোণঃ দুটি কোণের যোগফলের পরিমাপ যদি ৯০° বা এক সমকোণের সমান হয় তবে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে।
চিত্রে, ∠ABC ও ∠CBD পরস্পর পূরক কোণ।

vii)#সম্পূরক_কোণঃ দুটি কোণের যোগফলের পরিমাপ যদি ১৮০° বা দুই সমকোণের সমান হয় তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
চিত্রে, ∠ABC ও ∠CBD পরস্পর সম্পূরক কোণ।

viii)#বিপ্রতীপ_কোণঃ কোনো কোণের দুই বাহু যদি অপর একটি কোণের বিপরীত রশ্মিদ্বয় হয় তবে তাকে বিপ্রতীপ কোণ বলে।
চিত্রে, ∠AOC ও ∠BOD একটি বিপ্রতীপ কোণ।

xi)#সন্নিহিত_কোণঃ যদি কোনো তলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণ দুইটি তাদের একটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে কোণ দুটিকে একে অপরের সন্নিহিত কোণ বলে।
চিত্রে, ∠ABC ও ∠CBD পরস্পর সন্নিহিত কোণ।