Search This Blog
Showing posts with label Bd News. Show all posts
Showing posts with label Bd News. Show all posts
Wednesday, May 9, 2018
মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। কিছু নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বরাদ্দ থাকবে।
তিনি বলেন, এমপিও সংস্কারের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় খুব বেশি আগ্রহী বলে আমার কাছে মনে হয় না। তারা সেভাবে সহযোগিতা করছে না।
বুধবার (৯ মে) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে জাতীয়করণ করে ফেলবো। প্রাথমিক শিক্ষা জাতীয়করণ হয়ে গেছে। সিক্স-এইট পর্যন্তও কিছু কিছু ক্ষেত্রে জাতীয়করণ হয়েছে। প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকের সঙ্কট থাকলেও সার্বিকভাবে এ শিক্ষার অবস্থা ভাল।’
মন্ত্রী বলেন, ‘সেকেন্ডারি স্কুলের সংখ্যার দিক থেকে একটা ভালো প্রবৃদ্ধি হয়েছে। এখন কোয়ালিটির দিকে নজর দিচ্ছি। আগামী বজেটেও কিছু সংখ্যক এমপিও দেব। কিন্তু এমপিও শুধু শিক্ষকদের জন্য হবে না। এমপিও হবে অবকাঠামোসহ বিভিন্ন উপকরণের জন্য। এজন্য আলাদা আলাদা করে বরাদ্দ রাখা হবে। এ বরাদ্দটাও নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়।’
অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে স্কুল বাস নামানোর বিষয়ে ঘোষণা থাকবে। বর্তমানে দেশে করপোরেট ট্যাক্স খুব বেশি। আগামী বাজেটে এটা কিছুটা কমানো হবে বলেও জানান তিনি।
আগামী বাজেটে মানবসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সর্বাধিক গুরুত্ব পাবে মানবসম্পদ উন্নয়ন। দ্বিতীয় গুরুত্ব পাবে পরিবহন ও জ্বালানি খাত। বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো এবং ৩০ জুন বাজেট পাস হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘চিনিশিল্প পুরোপুরি আখের ওপর নির্ভরশীল নয়।এই শিল্পকে ট্যারিফ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। অথচ বিদেশ থেকে আমদানি করলেই আমরা এই চিনি কম দামে পেতে পারি। কাজেই আমার মতে, চিনিশিল্প রাখা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছর শেষে বেসরকারি বিনিয়োগ বাড়বে। করপোরেট ট্যাক্স এ বছরের বাজেটে রিফর্ম (কমানো) হবে। তবে ট্যাক্সের পরিধি বাড়বে। আমরা আশা করছি, ২০২৫ সালের মধ্যে দেশের ৫০-৬০ শতাংশ লোক ট্যাক্স দেবে।’
আবদুল মুহিত বলেন, ‘এবারের বাজেটে করমুক্ত আয়সীমাও কিছুটা বাড়ানো হবে। আগামী বাজেটের আকার বিষয়ে তিনি বলেন, বাজেট হবে প্রায় ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার।’
Monday, April 30, 2018
এরই নাম মানবতা। সবাই অন্তত একবার হলেও পড়বেন। গল্প নয় বাস্তব।
আজ অফিস থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নেমেছি, উদ্দেশ্য ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্যারকে রিসিভ করে এসি ল্যান্ড অফিসে নিয়ে যাওয়া। হঠাৎ চোখ গেল গাড়ির অদূরে দাড়নো এক বয়স্ক মহিলার দিকে। পরণে একটি জরাজীর্ণ শাড়ি, হাতে একটি কাগজ। নিজে থেকে যেয়েই প্রশ্ন করালাম, আপনি এখানে কি কোন অফিসে কাজে এসেছেন? জবাবে বললো আমি 'টুয়ানো' সাবের সাথে দেখা করব। বললাম আমি সেই লোক, আমাকে বলেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? তিনি উত্তরে বললেন আমি টুয়ানো' সাবের রুমে যেয়ে বলব। একদিকে প্রটোকল এর সময় হয়ে এসেছে, অন্যদিকে মানবতার প্রশ্ন জড়িত। শেষ পর্যন্ত মানবতা জয়ী হল। বৃদ্ধাকে নিয়ে পুনরায় অফিসে নিয়ে বসলাম। তাকে আমার সামনের চেয়ারে বসতে বললাম কিন্তু রাজি হল না। হাতের কাগজটি নিয়ে দেখলাম জন্ম নিবন্ধন এর সনদপত্র। কথা বলে জানলাম তার NID Card হারিয়ে গেছে, এজন্য কোন সাহায্য পাচ্ছে না। নির্বাচন কর্মকর্তাকে একটি চিরকুট লিখে দিলাম বিনা হয়রানিতে মহিলার আই, ডি, কার্ড করে দেয়ার জন্য, সাথে ফোন করে বলে দিলাম। সমাজসেবা কর্মকর্তাকে ডেকে বলে দিলাম বয়স্ক ভাতা এর একটি কার্ড করে দেয়ার জন্য, আই, ডি কার্ড এর জায়গায় মন্তব্য কলামে লিখবেন ইউ,এন,ও এর নির্দেশনা, জন্ম নিবন্ধন এর নং টি পেন্সিল দিয়ে লিখে রাখবেন আই,ডি কার্ড এর জায়গায়। এ ক্ষেত্রে যদি নিয়মের ব্যত্যয় হয় তবে এই বৃদ্ধার জন্য এইটুকু অনিয়ম হোক। সদর ইউ,পি, চেয়ারম্যানকে ফোনে বলে দিলাম তাকে একটি ফেয়ার প্রাইস কার্ড এবং ভিজিএফ কার্ড করে দেয়ার জন্য। বৃদ্ধার বয়স ৮০ এর উপর এবং একটি চোখ নষ্ট। এই মহিলাকে আমরা যদি সহায়তা করতে না পারি তাহলে এই চেয়ারে বসে লাভ কি আমার? মহিলা যাওয়ার সময় দেখলাম তার একটি মাত্র চোখে পানি চিকচিক করছে। আমি নিশ্চিত এটি আনন্দাশ্রু। যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে গেল," বাবা, আমি আল্লার কাছে দোয়া করি তুমি অনেক বড় হও।" আমার তখন মনে হল, স্যারকে সঠিক সময়ে রিসিভ না করার জন্য যতটুকু ভুল বা অন্যায় হয়েছে তার তুলনায় এই দোয়া আমার কাছে অনেক বড় পাওয়া।
(Uno Islampur Jamalpur)
-------------------------------------------(collected)
(Uno Islampur Jamalpur)
-------------------------------------------(collected)
Subscribe to:
Posts (Atom)

